সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল শেরপুরের গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার দুপুরে শেরপুর প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুভাষ চন্দ বাদল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবদিকদের কল্যানে যে উদ্যোগ দিয়ে কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন তার বিশে^র কোন দেশেই আমার চোখে পড়েনি। এছাড়াও প্রধানমন্ত্রী সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে নানা সুযোগ সুবিধা দিয়ে আসছেন।’
এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আঁধার, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল শেরপুর জেলার সন্তান।












