শেরপুর জেলার
ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনে আজ মঙ্গলবার সকালে শেরপুর জেলা
তথ্য অফিসের আয়োজনে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক
যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়) ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের
অধীনে দুইদিন ব্যাপি শিশু মেলা শুরু হয়েছে । উপজেলা প্রশাসনের
সহযোগিতায় জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তারের সঞ্চালনায় উপজেলা
নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ মেলা শুরু হয়
। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে
এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা মোস্তুফা কামাল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা
ইয়াসমিন, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, উপজেলা ভাইস
চেয়ারম্যান মোফাজ্বল হোসেন চৌধুরী, জেলার সহকারী তথ্য অফিসার
ইব্রাহিম মোল্লাহ সুমন, সহ আরো অনেকেই । মেলার সভাপতি ইউএনও
ফারুক আল মাসুদ বলেন নারী ও শিশু উন্নয়নে জনসাধারণকে সচেতন
করতে হবে । তাদের উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে
জানিয়ে দিকনির্দেশানামূলক বক্তব্য তুলে ধরেন । পরে মেলায় স্থান পাওয়া
১০টি স্টল পরিদর্শন করেন । স্টলে তাদের কারুকাজ উন্নয়নের দৃশ্য ফুটিয়ে
তুলেছেন । পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । আগামীকাল
বুধবার মেলার সমাপনী হবে বলে জানিয়েছেন জেলা তথ্য অফিস ।
শেরপুরের ঝিনাইগাতীতে তথ্য অফিসের আয়োজনে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক দুইদিন ব্যাপি শিশু মেলা শুরু
Date:












