শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

দিল্লিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২৭

Date:

ভারতের রাজধানী দিল্লির পশ্চিমাঞ্চলে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এছাড়া ৪০ জনের বেশি মানুষ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এএনআই জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছের ওই ভবনে আগুন লাগে।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এএনআইকে বলেন, ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এটি একটি মর্মান্তিক ঘটনা।
পুলিশের ডেপুটি কমিশনার (আউটার ডিস্ট্রিক্ট) সমীর শর্মা জানান, এ পর্যন্ত ৫০-৬০ জনকে উদ্ধার করা হয়েছে।
দিল্লি ফায়ার সার্ভিসের ডেপুটি চিফ ফায়ার অফিসার সুনীল চৌধুরী বলেন, সন্ধ্যার দিকে বাণিজ্যিক ওই ভবনে আগুন লাগে। এ পর্যন্ত ২৭ মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, চারতলা ওই ভবনটি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো। বিভিন্ন কোম্পানির অফিস রয়েছে সেখানে।
দ্বিতীয় তলায় সিসিটিভি ক্যামেরা ও রাউটার প্রস্তুতকারক কোম্পানির অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। কোম্পানির মালিককে পুলিশ হেফাজতে নিয়েছে। ভবনের মালিকদেরও আটক করা হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় টুইট করে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এদিকে আগুনে নিহত প্রত্যেক পরিবারকে দুই লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...