শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

টাঙ্গাইলে মাদকাসক্ত নাতির ধাক্কায় দাদার মৃত্যু

Date:

টাঙ্গাইলের সখীপুরে মাদকাসক্ত নাতির ধাক্কায় দাদা বিশা মিয়া (৬৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার প্রতিমা বংকী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাতি রানা মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। এ ব্যাপারে বিশা মিয়ার স্ত্রী সজিরন বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন। নাতি রানা মিয়া ওই এলাকার আবু তাহেরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রানা একজন মাদকসেবী। এ নিয়ে পরিবারের মধ্যেই প্রায়ই ঝগড়া ও অশান্তি লেগেই থাকতো। মঙ্গলবার দুপুরে নাতি মাদকসেবী হওয়ায় দাদা তাকে শাসন করতে গেলে দাদা-নাতির মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে দাদাকে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনেরা দাদাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করে। পরে টাঙ্গাইল নেওয়ার পথে বাড়ির কাছে গিয়ে মারা যায়। পুলিশ বিশা মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, নিহত বিশা মিয়ার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধাক্কা দেওয়ায় দাদা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। গ্রামে আটক হওয়া রানাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর জানা যাবে এটা হত্যা না স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...