বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

মিয়ানমারে বিদ্রোহীদের সাথে আলোচনার আহ্বান জান্তাপ্রধানের

Date:

মিয়ানমারের জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মুখোমুখি শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন দেশটির জান্তাপ্রধান। সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাওয়া এই বিরোধী গোষ্ঠীগুলোকে প্রতিহত করতে বেগ পেতে হচ্ছে সামরিক বাহিনীকে।

মিয়ানমারে প্রায় ২০টির মতো বিদ্রোহী গোষ্ঠী আছে। এর বেশির ভাগই প্রত্যন্ত এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ জারি রেখেছে। শুক্রবার জান্তাপ্রধান এ আলোচনার আহ্বান জানান। খবর ইরাবতীর।
সেখানে তারা কয়েক দশক ধরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদ নিজেদের দখলে নেওয়াসহ ওই সব এলাকায় আধিপত্য বিস্তারের জন্য কয়েক দশক ধরে সামরিক বাহিনী ও নিজেদের মধ্যে লড়াই করছে।
জেনারেল মিন অং হ্লাইং আরো বলেন, ‘মানুষ যাতে শান্তি ও উন্নয়নের সুবিধা ভোগ করতে পারে সে জন্য আমরা সবাই সৎ ও খোলাখুলিভাবে আলোচনায় বসতে চাই। ’ তবে বক্তব্যে কোনো সুনির্দিষ্ট তারিখের কথা জানাননি তিনি।
এ ছাড়া সেনা অভ্যুত্থানে অং সান সু চির সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর গড়ে উঠেছে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)। প্রায় প্রতিদিনই জান্তা বাহিনীর সঙ্গে পিডিএফ বাহিনীর সংঘর্ষ হচ্ছে। এর মধ্যেই জান্তাপ্রধানের কাছ থেকে এমন প্রস্তাব এলো।
জান্তাপ্রধান মিন অং হ্লাইং বলেন, ‘সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতাদের আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি। ’ তিনি আগামী ৯ মের মধ্যে গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের নিবন্ধন করে নিতে বলেন। তিনি প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাত্ করবেন বলে জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...