শুক্রবার, মে ১, ২০২৬

পোল্যান্ড ও বুলগেরিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

Date:

রাশিয়ার এনার্জি ফার্ম গ্যাজপ্রোম পোল্যান্ড ও বুলগেরিয়াকে জানিয়ে দিয়েছে যে, আজ বুধবার (২৭ এপ্রিল) থেকে তারা দেশ দুটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিবে।

এদিকে পোল্যান্ডের গ্যাস কোম্পানি পিজিনিগ জানিয়েছে ৮টা থেকে সকল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুলগেরিয়ার এনার্জি মিনিস্ট্রিও জানিয়েছে বুধবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। খবর বিবিসি’র।
রাশিয়া বলেছিল বন্ধুপ্রতীম নয়, এমন দেশগুলোকে রুশ রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে অথবা তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এরপর পোল্যান্ড ও বুলগেরিয়া রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে অস্বীকৃতি জানায়। সে কারণেই আজ বুধবার থেকে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়ার কোম্পানি।
পোল্যান্ডের গ্যাস কোম্পানি পিজিনিগ জানিয়েছে তাদের আমদানি করা গ্যাসের ৫৩ শতাংশই আসে রাশিয়া থেকে। চলতি বছরের প্রথম কোয়ার্টারেও পরিমাণ একই ছিল। কিন্তু হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়াটা তাদের সঙ্গে করা চুক্তির বরখেলাপ। তবে তারা জানিয়েছে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।
এদিকে বুলগেরিয়া তাদের মোট গ্যাসের ৯০ শতাংশই রাশিয়ার কাছ থেকে নিয়ে থাকে। ইতোমধ্যে তারা রাশিয়ার বিকল্প উৎসব থেকে গ্যাস আনার পদক্ষেপ নিয়েছে। বুলগেরিয়ার এনার্জি মিনিস্ট্রি জানিয়েছে বর্তমান চুক্তি অনুযায়ী তারা রাশিয়া বেঁধে দেওয়া শর্তগুলো মেনেছিল। কিন্তু রুবলে মূল্য পরিশোধ করাটা বর্তমান চুক্তির বরখেলাপ। তাই তারা রুবলে মূল্য পরিশোধ করতে অস্বীকৃতি জানায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...