শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিমানবন্দর থেকে ফেনীর ডাকাত সর্দার বাবুল গ্রেফতার

Date:

হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ফেনীর ডাকাত সর্দার নুর ইসলাম বাবুল (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে বিদেশে পালায়নের চেস্টাকালে তাকে গ্রেফতার করে সোনাগাজী মডেল থানা পুলিশের সদস্যরা। বাবুল সোনাগাজী উপজেলার উত্তর চরসাহাভিকারী গ্রামের বজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, ডাকাত সর্দার বাবুল হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে দেশের বাহিরে পালিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোনাগাজী মডেল থানার এসআই নন্দন ও মাহবুব বিমান বন্দরে গিয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খালেদ হোসেন দাইয়ান জানান, গ্রেফতারকৃত ডাকাত সর্দার বাবুলের বিরুদ্ধে অন্তত ৫টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। তাকে বিমানবন্দর থেকে ফেনীতে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...