শনিবার, এপ্রিল ১১, ২০২৬

পরীমনির মামলায় নাসির-অমির বিচার শুরুর আদেশ ১৮ মে

Date:

চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ তিন জনের বিচার শুরু হবে কি না জানা যাবে ১৮ মে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের প্রার্থনা করা হয়।
উভয়পক্ষের শুনানির শেষে আদালত ১৮ মে চার্জের বিষয়ে আদেশের তারিখ ধার্য করেন।  মামলার অপর আসামি হলেন-শহিদুল আলম।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য জানান। এদিন শুনানিকালে পরীমনি আদালতে হাজির হন।  মামলার তিন আসামিই জামিনে আছেন।
এর আগে গত বছর ৬ সেপ্টেম্বর মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।
উল্লেখ্য, গত ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...