মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

নকলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Date:

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় ২ কেজি গাঁজাসহ মো. রেজাউল করিম রেজা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। সোমবার (১১ এপ্রিল) রাতে উপজেলার তেঘড়ি পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রেজা ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাশাটি পশ্চিমপাড়া এলাকার মৃত. আমছর আলীর পুত্র।

পুলিশ জানায়, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘড়ি পশ্চিমপাড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের অভিযান চালায়। ওই গ্রামের জনৈক আব্দুস সাত্তারের বসত ঘরের উত্তরপাশে শেরপুর-ময়মনসিংহ গামী হাইওয়ে পাঁকা মাদকদ্রব্য বিক্রির সময় হাতেনাতে আটক করা হয় রেজাউল করিম রেজাকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. সজীব মিয়া (২৫) নামের অপর একজন পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, সোমবার রাতে থানা পুলিশ মাদকের অভিযানে রেজাউল করিম রেজাকে একজনকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। অপর একজন পালিয়ে যায়। এব্যাপারে থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১)সারণির ১৯(ক)/৪০ ধারায় মামলা রুজু হয়েছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...