মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

শেরপুরে বারি সরিষা-১৪ আবাদের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

Date:

প্রতিনিধি, শেরপুর শেরপুরে আমন ও বোরো ধানের মধ্যবর্তী স্বল্প মেয়াদী বারি সরিষা-১৪ আবাদের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি এলাকার কৃষক মো. সিদ্দিকুর রহমানের সরিষা খেত সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ওই মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বারি) মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারি, গাজীপুরের সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড, সহিদুজ্জামান। তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের অর্থায়নে বারি, শেরপুর অঞ্চলের সরেজমিন গবেষণা বিভাগ এই মাঠ দিবসের আয়োজন করে।

মাঠ দিবসের অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বারির উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. অপূর্ব কান্তি চৌধুরী, তৈল বীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. আব্দুল লতিফ আকন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক ড, মোহিত কুমার দে, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসি বেগম, বারি শেরপুর অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শামছুর রহমান, কৃষক মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

মাঠ দিবসে প্রধান অতিথি বারির মহাপরিচালক দেবাশীষ সরকার বলেন, সরিষা একটি তেলজাতীয় মূল্যবান ফসল। এটি আবাদের মাধ্যমে কৃষক লাভবান হবেন। পাশাপাশি বিশুদ্ধ সরিষার তেল উৎপাদন ও গ্রহণের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে। যে জমিতে সরিষা আবাদ করা হয় সেই জমিতে পরবর্তী সময়ে বোরো ধান আবাদ করলে সারের পরিমাণও কম লাগে। তাই আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে সরিষা আবাদের জন্য কৃষকদের প্রতি আহবান জানান তিনি।
বারির মহাপরিচালক আরো বলেন, সাধারণত এক বিঘা জমিতে ৫ মণ থেকে ৬ মণ সরিষা উৎপন্ন হয়। আর ওই সরিষা ভাঙালে প্রায় ৮৫ কেজি তেল পাওয়া যায়। যা অত্যন্ত লাভজনক বলে তিনি জানান।

মাঠ দিবসের অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বারির উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. অপূর্ব কান্তি চৌধুরী, তৈল বীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. আব্দুল লতিফ আকন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক ড, মোহিত কুমার দে, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসি বেগম, বারি শেরপুর অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শামছুর রহমান, কৃষক মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

মাঠ দিবসে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের শতাধিক কিষাণ-কিষাণি অংশ গ্রহণ করেন।
এদিকে বুধবার বিকেলে বারি, শেরপুর অঞ্চলের সরেজমিন গবেষণা বিভাগের উদ্যোগে সদর উপজেলার খুনুয়া গ্রামে বারি মটর শুটি-৩ এর উৎপাদন ফলাফল প্রদর্শনপূর্বক আরেকটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...