বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

নকলায় সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করলেন কৃষি কর্মকর্তা

Date:

স্টাফ রিপোর্টর: শেরপুরের নকলায় বিভিন্ন বিসিআইসি ও খুচরা সার, বীজ ও কীটনাশক দোকান পরিদর্শন করেছে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ। সোমবার (২০ডিসেম্বর) সন্ধায় পৌর শহরের বিভিন্ন সার, বীজ ও কীটনাশকের দোকান পরিদর্শন করেন।

দোকান পরিদর্শনকালে তিনি সকলের উদ্যোশে বলেন, কৃষকরা বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উৎপাদিত ফসলের কারণে আজ বাংলাদেশ খাদ্যের ঘাটতি নেই। কৃষকরা যাতে ন্যায্যমূল্যে বীজ, সার পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

এসময় তিনি আরো বলেন, কোন অসাধু ব্যবসায়ী যদি মেয়াদ উর্ত্তীণ কীটনাশক, সরকার নির্ধারিত বাজার মুল্যের চেয়ে বেশি দামে সার ও বীজ বিক্রি করে এবং ভেজাল সার ও বীজ বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন তিনি বাজারের মেসার্স শাহীন বীজ ভান্ডার, জয়েন উদ্দিন ট্রেডার্স ও মেসার্স লাবনী ট্রেডার্সসহ বিসিআইসি ও খুচরা সার, বীজ ও কীটনাশক দোকান পরিদর্শন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...