শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

সাংস্কৃতিক বিজয় সন্ধার অনুষ্ঠানে অশ্লীল নৃত্য

Date:

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বিজয় সন্ধাতে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়েছে। মধ্যরাত পর্যন্ত হিন্দি-বাংলা গানের সংমিশ্রন বাজিয়ে অশ্লীল এ নৃত্য পরিবেশন করা হয়। বিজয়ের দিনে দেশাত্মবোধক গান না বাজিয়ে বিদেশি গান বাজিয়ে এমন নৃত্য পরিবেশন করায় উপজেলায় তুমুল সমালোচনা শুরু হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়ার আনন্দবাজার এলাকায় ডিজিটাল আনন্দ ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানের করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছুর রহমান আবুল।

মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের গানের তালে তালে অশ্লীল নৃত্য পরিবেশন করছে এবং পালাক্রমে নাচতে শুরু করে দুই দুই তরুনও তরুনী। তাদের সঙ্গে নাচে যোগ দেন মঞ্চের ওপরে ও সম্মুখ সারির দর্শকরা। অনুষ্ঠানের ভিডিওটিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা গেছে। আর প্যান্ডেলভর্তি উপস্থিত এলাকার বয়স্ক ব্যক্তি, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও ছাত্রছাত্রীরা। এসময় প্যান্ডেলের সম্মুখসারিতে ও মঞ্চের ওপরে উঠে কিছু কিশোর গানের তালে আনন্দ করতে থাকে। কেউ কেউ টাকা ছিটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বলে এমন অভিযোগও পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনেক রাত পর্যন্ত এ অনুষ্ঠান চলেছে। বিজয় দিবসে এমন নৃত্য আমাদের কষ্ট দিয়েছে।’

ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান আবুল বলেন, বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন চিথলিয়ার ডিজিটাল আনন্দ ক্লাব। সেখানে আমাকে প্রধান অতিথি করা হয়। আমি বিকেলে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করে চলে এসেছি। পরে রাতে কি হয়েছে তা আমি জানি না।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, কবে কখন হয়েছে এমন অনুষ্ঠান আমি জানিনা এবং আমাকে কেউ জানায় নি। অনুষ্ঠানটি হয়েছে নাকি রাতে। আমি শুনেছি পরদিন দিনের বেলায়। অনুষ্ঠানটি চলাকালীন জানতে পারলে ব্যববস্থা নেওয়া যেতো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...