শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় বড় দিন পালিত

Date:

মুহাম্মদ আবু হেলাল: খ্রীষ্টান ধর্মাম্বলীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব “শুভ বড় দিন” যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে শেরপুরে ঝিনাইগাতীতে পালিত হয়েছে। দিবসটি জাঁকজমক ভাবে আধিবাসী অধ্যুষিত ঝিনাইগাতী উপজেলার বারুয়ামারীর সাধু জর্জের ধর্মপল্লী, মরিয়মনগর সহ একই সময়ে ১৮টি স্থানে অনুষ্ঠিত হয়েছে ।

২৫ ডিসেম্বর শনিবার সকাল ৯ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে এসব ধর্মপল্লীগুলোতে প্রার্থণা, আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়। মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে প্রার্থনা পরিচালনা করেন, ফাদার বিপুল ডেবিড দাস(সিএসসি) পালপোরহীত।

থানা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা। খ্রীষ্টান ধর্মাম্বলীদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারি কমিশনার(ভূমি) জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান তীর্থস্থান গুলো পরিদর্শন করেছেন। অপরদিকে বড় দিন পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮টি উপসনালয়ে ৯ মে:টন চাল বিতরণ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...