বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ঝিনাইগাতীর গজনী অবকাশে নব নির্মিত পর্যটন সেবা কেন্দ্র ভবনের উদ্বোধন

Date:

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা: শেরপুর জেলার সীমান্ত ঘেঁষে ঝিনাইগাতীতে পর্যটন বর্ষ উপলক্ষ্যে দেশের কতিপয় পর্যটন আকর্ষণীয় এলাকার পর্যটন সুবিধাদি উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে নির্মিত শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশে পর্যটন সেবা কেন্দ্র এর নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯অক্টোবর) সকাল ১১টায় নব নির্মিত এ পর্যটন সেবা কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (গ্রেড-১) এর চেয়ারম্যান মোঃ হান্নান মিয়া ও শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদির হাসাম, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার জয়নাল আবেদীনসহ জেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ। জানা গেছে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বাস্তবায়নে ও জেলা প্রশাসন, শেরপুরের পরিচালনায় সেবার মান বৃদ্ধিকল্পে ওই ভবনে ওয়াশ রুম, ডেসচেঞ্জ সহ পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন কক্ষ নির্মাণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...