শনিবার, মে ২, ২০২৬

নকলা ইউপি’র চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী উজ্জলের উঠান বৈঠক

Date:

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী সুমাইয়্যা প্লাজার স্বত্তাধীকারি যুবলীগ নেতা মো. উজ্জল মিয়া ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেছেন।

রবিবার (৩ অক্টোবর) সকালে ২নং নকলা ইউনিয়নের ধনাকুশা পশ্চিমপাড়া বাঁশকান্দা এলাকায় ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে বীর মুক্তিযোদ্ধা কডা সেখের সভাপতিত্বে ভোটারদের উদ্যেশে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মো. উজ্জল মিয়া।

মো. উজ্জল মিয়া প্রতিবেদককে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সারাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। কিন্ত আমাদের এই নকলা ইউনিয়নে এখনো তেমন উন্নয়ন হয়নি। রয়েগেছে কাঁচা রাস্তা। ইউনিয়নবাসীর ভাগ্যের তেমন কোন পরিবর্তন হয়নি।বেড়েছে জনদুর্ভোগ। আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী। আপনারা যদি আমাকে ভালবাসেন, সমর্থন দেন এবং আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে এই গ্রাম তথা পুরো ইউনিয়নবাসীর ভাগ্যের পরিবর্তন ঘটাব।

তিনি আরো বলেন, আমাকে একবার আপনারা বিশ্বাস করে দেখেন আপনারা ঠকবেন না। আপনাদের আমানতের কোন খেয়ানত হবে না। আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। আমি আপনাদেরই এলাকার সন্তান। আমি আপনাদের হাতে হাত ও কাধে কাধ মিলিয়ে এই ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারব। আপনারা আমার পাশে থাকবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...