মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

ঝিনাইগাতীতে কমিউনিটি ক্লিনিকের কর্ম পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত

Date:

মুহাম্মদ আবু হেলাল (ঝিনাইগাতী)শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কমিউনিটি ক্লিনিকের কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর সোমবার সকালে বাংলাদেশ ইনিসিয়েটিভ টু এনহেন্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (বিংস) প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বিংস প্রজেক্ট এর উপজেলা সমন্বয়কারী সুজিদ চিছিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফারুক আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকানিস ফাতেমা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ মো. মনিরুজ্জামান তাহমিদ, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, নলকুড়া ইউপি চেয়ারম্যান মো. মজনু মিয়াসহ অংশগ্রহণকারী অতিথিবৃন্দ।এসময় এগ্রিকালচার স্পোশালিষ্ট, স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ ৫টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা সহকারী, কমিউনিটি গ্রুপের সভাপতি ও ওয়ার্কিং গ্রুপের সদস্যবৃন্দ, কিশোর/কিশোরী বৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...