মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

আজ নকলায় আসছেন বেগম মতিয়া চৌধুরী

Date:

শেরপুরের নকলা ও নালিতাবাড়ীর মাধ্যমিক স্কুল ও দাখিল মাদরাসার টপটেন এসএসসি পরীক্ষার্থীদের আর্থিক প্রনোদনা, মসজিদ, গোরস্থান, মন্দির, গীর্জা, শ্বশানের উন্নয়ন ও সংস্কারের জন্য অনুদানের চেক বিতরণ ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে আজ আসছেন স্থানীয় সংসদ সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। এ উপলক্ষে আজ রবিবার (১০অক্টোবর) বিকেলে নিজ বাসভবন রমনা এ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হতে শেরপুরের নকলা উপজেলার উদ্যেশে যাত্রা শুরু করেছেন এবং মঙ্গলবার (১২অক্টোবর) ঢাকার উদ্যেশে যাত্রা শুরু করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ সদস্য হিসেবে বেগম মতিয়া চৌধুরী আগামী সোম ও মঙ্গলবার নকলা-নালিতাবাড়ীর সকল দাখিল মাদরাসা সমূহের মাঝে মেধাক্রমানুসারে প্রথম ১০জন এসএসসি পরীক্ষার্থীদের আর্থিক প্রনোদনা, উপজেলার সকল মসজিদ, গোরস্থান, মন্দির, শ্বশান, গীর্জাসমূহের উন্নয়ন ও সংস্কারের জন্য অনুদানের চেক প্রদান এবং হিন্দু সম্প্রসাদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন এবং নালিতাবাড়ী উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠান সমূহকে একটি করে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...