শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ঝিনাইগাতীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে বিট পুলিশং সভা অনুষ্ঠিত

Date:

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার ৫নং বিট ঝিনাইগাতী সদর ইউনিয়নের আয়োজনে পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমানের সভাপতিত্বে ও এএসআই আতিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, উপজেলা সহকারী কমিশনার( ভুমি) জয়নাল আবেদীন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওসি তদন্ত সারোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, ঝিনাইগাতী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, সমাজ সেবক কাজী জাকির হোসেন প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...