শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

নকলায় বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

Date:

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুস্থ প্রশিক্ষনপ্রাপ্ত নারীদের মাঝে রোববার (৮আগস্ট) সকালে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহম্মেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমীন প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্ধ, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৭ জন দুস্থ নারী মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং নগদের মাধ্যমে ৬ জন নারীকে ২ হাজার করে টাকা প্রদান করা হয়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...