বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শেরপুরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, আটক দুই

Date:

স্টাফ রিপোর্টার: শেরপুরে ঘরে ঢুকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার সময় দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গেল রাতে সদরের খরখরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় পর আজ বিকেলে ওই ভুক্তভোগি শিক্ষার্থী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগি শিক্ষার্থীর দাবি, দীর্ঘদিন ধরে শ্রীবরদীর ভেলুয়া গ্রামের মৃত জিয়াউল ইসলামের ছেলে মিনহাজ তাকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছে। এক পর্যায়ে বিয়েরও প্রস্তাব দিলে পরিবার নাকোচ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গেল রাতে মিনহাজ, রুমান, বাপ্পীসহ কয়েকজন ভুক্তভোগির বাড়িতে গিয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে। এতে ওই শিক্ষার্থীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের দুইজনকে আটক করতে পারলে বাকিরা পালিয়ে যায়। পরে আটককৃতদের পুলিশের কাছে সর্পোদ করে। এ ব্যাপারে পুলিশ কোন বক্তব্য না দিলেও জানিয়েছেন শিঘ্রই বাকী আসামীদের গ্রেপ্তার করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...