রবিবার, জুন ১৪, ২০২৬

নকলায় কলেজ ছাত্রী অপহরনের অভিযোগে যুবক গ্রেফতার

Date:

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলার চিথলিয়া এলাকার একাদশ শ্রেনীর এক কলেজ ছাত্রীকে অপহরন করার অভিযোগে মুন্নাফ (১৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। বুধবারে (৯জুন) ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার কুশমাইল (কড়ইতলা) থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। মুন্নাফ ওই এলাকার আব্দুর রফিকের পুত্র। এ বিষয়ে ওই ছাত্রীর পিতা ছফির উদ্দিন বাদি হয়ে ৩জনসহ আরো অজ্ঞাতনামা ২/৩জনকে আসামী করে নকলা থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয়সূত্রে জানাযায়, মুন্নাফের সাথে ওই কলেজ ছাত্রীর মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে ছুটে যায় ওই কলেজ ছাত্রী। এটা মানতে পারেনি মেয়েটির পরিবার।মুন্নাফের পরিবার জানান, তারা দুজন মিলেই এসেছে। যেহুতু তাদের মধ্যে প্রেমের একটা সম্পর্ক গড়ে উঠেছে তাই  দুজন মিলেই এসেছিল। কেউ মেয়েটিকে অপরণ করেনি। মেয়েটির পরিবার মিথ্যা অপহরন মামলা দিয়ে ফাসিঁয়েছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, উপজেলার গনপদ্দি ইউনিয়নের চিথলিয়া এলাকার সরকারি নকলা হাজী জালমামুদ কলেজের একাদশ শ্রেনির ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে মুন্নাফ অপহরন করেছে বলে ওই ছাত্রীর পিতা অভিযোগ করে। আমরা অভিযোগটি পেয়ে মামলা নিয়ে অপহরনকারীকে গ্রেফতারসহ ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করি।  গ্রেফতারকৃত মুন্নাফকে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...