বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

স্বাস্থ্যবিধি না মেনে সর্বত্র চলাচল বাড়ছে: জেলার প্রবেশদ্বারে পুলিশের কড়া চেকপোস্ট

Date:

স্টাফ রিপোর্টার: ঈদের বাকী দুই দিন। শেরপুর জেলার প্রবেশদ্বারে পুলিশের চেকপোস্টে আগের দিনের তুলনায় বেশি কড়াকড়ি দেখা গেছে। এদিন সড়কে যানবাহনের চাপও বেড়েছে। জেলা ও উপজেলা শহরের মূল সড়কগুলোও ব্যক্তিগত গাড়ি, সিএনজি, মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশার দখলে। চেকপোস্টে আগের মতোই গাড়ি থামিয়ে পুলিশ চেক করছেন। ভাড়ায় চালিত ও লকডাউন অমান্যকারী গাড়ীর চালকদের পুলিশের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে। মোটরসাইকেল ও প্রাইভেটকারগুলোকে মামলা দিতেও দেখা গেছে।

বুধবার (১২মে) সকালে সরেজমিনে শেরপুর জেলার প্রবেশদ্বার নকলার গৌদড়দ্বারে পুলিশের চেকপোস্টে এমন চিত্র দেখা গেছে। এদিন সড়কে যানবাহনের চাপও ছিল বেশি। মূল সড়কে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশার দখলে চলে যায়। লকডাউনের মধ্যেও কর্মস্থল থেকে ঈদের ছুটিতে আসা জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েন। গণপরিবহণ না থাকায় কেউ এক মোড় থেকে আরেক মোড় পর্যন্ত রিকশায় আবার কেউ ভাড়া করা প্রাইভেটকারে যান। অনেকে অন্যের মোটরসাইকেলে যাত্রা করে পথিমধ্যে পুলিশের বাধার মুখে পড়েন। মোটরসাইকেলে একজনের বেশি আরোহীকে চলাচল করতে দিচ্ছে না পুলিশ।

নকলা-নালিতাবাড়ীর ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক (টিআই) মো. শাহাব উদ্দিন জানান, আমরা সরকারের ও জেলা পুলিশ সুপারের নির্দেশনা শতবাগ মেনে চেকপোস্টে কাজ করছি। লকডাউন অমান্যকারী যানবাহনদের বিরোদ্ধে মামলা দিচ্ছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...