শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

 নালিতাবাড়ীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত

Date:

স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে অপু মারাক (৪৮) নামে এক উপজাতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম পানিহাতায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জুব্বার জানান, সন্ধ্যা থেকে বন্যহাতির একটি দল উপজেলার পানিহাতা ফেকামারী ও পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া গ্রামের বেশকিছু এলাকাজুড়ে তান্ডব চালায়। এসময় হাতির দলটি গাছের কাঁঠাল খেয়ে সাবাড় করতে থাকে। এতে হাতি উপদ্রুপত দুই গ্রামের কয়েক’শ মানুষ মশাল, সার্চ লাইট ও সাইরেন বাজিয়ে হাতির তান্ডব ঠেকানোর চেষ্টা চালিয়ে আসছিল। হাতির দলটিও বারবারই লোকালয়ে আসার চেষ্টা করছিলো। এভাবে মধ্যরাত পর্যন্ত হাতি-মানুষের যুদ্ধ চলতে থাকে। একপর্যায়ে হাতির দলটি তাড়া খেয়ে গভীর অরণ্যের দিকে চলে যাওয়ার সময় একটি হাতি পেছনে রয়ে যায়।

অপর দিকে, হাতির দলকে পাহাড়ের দিকে তাড়া দিয়ে ফেরার পথে অপু মারাকও দলছুট হয়ে পেছনে পড়ে যায়। পরে দলছুট হাতিটি অপু মারাককে পায়ে পিষ্ট করে হত্যা করে। কিছুক্ষণ পর এলাকাবাসী তার লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্যহাতির পানিহাতা ফেকামারীর গহীন পাহাড়ে অবস্থান করছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...