জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক পরিচালিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
২৫ জানুয়ারি সোমবার রাতে শ্রীবরদীর কলেজ রোড এলাকায় এ কমিটি গঠন করা হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ শেরপুর জেলা কমিটির সভাপতি মোঃ দীপু সরকার ও সাধারণ সম্পাদক মোঃ আবু রায়হান এ কমিটির অনুমোদন দেন।
মোঃ শিমুল আকন্দ কে সভাপতি , মোঃ নাহিদ হাসান রবিন কে সাধারণ সম্পাদক ও ফারহান শাহরিয়ার শিফাত কে সাংগঠনিক সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৬৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জুয়েল আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি শাকের মোহাম্মদ আব্দুল্লাহ্ দানা, লোকাল বয়েজের পরিচালক মানবাধিকার কর্মী এ.জেড রুমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সেক্রেটারি আসাদুজ্জামান প্রিন্স, সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী এহসানুল হক মিনাল, জেলা ছাত্রলীগের সহ – সভাপতি মোঃ আরিফ হোসাইন প্রমুখ।












