মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার সদর উপজেলার নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মো. কদম আলীকে গ্রেপ্তার করেছে...
স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে শেরপুরের নকলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় উপজেলার বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে এই...
স্টাফ রিপোর্টার: ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে শেরপুরের নকলায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে এই...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনে কথা বলেছেন এবং সুমিতে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার জন্য তার সহযোগিতা চেয়েছেন। প্রায় ৩৫ মিনিট ধরে দুই নেতার মধ্যে আলোচনা চলে।
সংবাদ সংস্থা এএনআই ভারত সরকারের সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ইউক্রেনের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে দুই নেতা আলোচনা করেছেন।
এই আলোচনার সময় নরেন্দ্র মোদি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনারও প্রশংসা করেন।যুদ্ধক্ষেত্র থেকে ভারতীয়দের উদ্ধারে ইউক্রেনের প্রেসিডেন্ট যে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সুমিতে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের সরিয়ে আনতে জেলেনস্কির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী মোদি।