বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

অনন্ত জলিলকে শাহরুখের সাথে তুলনা

Date:

গতকাল অনন্ত জলিল ও বর্ষার মুক্তি প্রতীক্ষিত ‘কিল হিম’সিনেমার টিজার প্রকাশ করা হয়। এফডিসিতে ছবিটির পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ টিজার প্রকাশ হয়। এতে উপস্থিত হন ছবির নায়ক অনন্ত জলিল, নায়িকা বর্ষা, নির্মাতা মো. ইকবাল, অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে। অনুষ্ঠানে নিজের বক্তব্যে চিত্রনায়িকা বর্ষা বলেন, ছবিটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। টিজার-ট্রেলার দেখলে অনেক কিছুই আপনারা আন্দাজ করতে পারবেন। শুধু এটুকুই বলি, বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের সবার। সুতরাং আমরা সবাই বাংলা সিনেমা দেখব, হলে যাবো। বর্ষা আরও বলেন, কিছু দিন আগে ‘পাঠান’ রিলিজ হলো, শাহরুখ খানের সিনেমা। আমি ফেসবুক সরাসরি ব্যবহার করি না, আমার ম্যানেজাররা দেখে। তারাই আমাকে সবসময় আপডেট রাখে।

তারা আমাকে দেখিয়ে বলেছে, এই মানুষগুলো যারা আপনাদের শুভাকাঙ্খী, যারা সত্যিই ভালোবাসে, তারা এগুলো সবসময়ই করে যে, শাহরুখ খানের সিনেমার সঙ্গে অনন্ত জলিলের ‘দিন- দ্য ডের তুলনা করেছে। আমাদের দেশেও শাহরুখ খানের মতো নায়ক আছে। আমরাও তাকে নিয়ে গর্ব করতে পারি যে, হলিউড-বলিউডের মতো সিনেমা আমাদের দেশেও একজন করে। তিনি বলেন, শাহরুখ খান বা সালমান খানের সঙ্গে তো আসলে ওইভাবে তুলনা হবে না। কিন্তু মানুষ করে। যারা আমাদের ভালোলাগার মানুষ, ভালোবাসার মানুষ, যাদের জন্য আমাদের সিনেমা, তারা আমাদের দর্শক। আর তারাই যখন এমন তুলনা করে, তখন সত্যিই খুব ভালো লাগে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...