বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী ‘নিখোঁজ’: তদন্ত কমিটি গঠন ইসির

Date:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের আগ্রহের কথা জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হলে নির্বাচন কমিশন এবং ভোটার সবার জন্যই ভালো হয়। আমরা চাই সিসি ক্যামেরা ব্যবহার করতে। তবে এটা দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। তবে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সোমবার নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে ইসি রাশেদা সুলতানা এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফের নিখোঁজের ঘটনা ইসির নজরে এসেছে জানিয়ে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন প্রার্থীর নিখোঁজের একটি সংবাদ দেখেছি। এটি নিয়ে আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। আসলে কি ঘটেছে সেটি জানার জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। ডিসি, এসপি ও নির্বাচন কর্মকর্তার নিকট চিঠি পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে ইসি রাশেদা সুলতানা বলেন, ঠিক কতটি আসনে ইভিএম ব্যবহার করা হবে এটা এখনো বলা যাচ্ছে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...