গত বছর দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির (ডিপিকে) লি জায়ে-মিয়ং। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে বিরোধীদলীয় রক্ষণশীল প্রার্থী ইউন সুক-ইওলের কাছে মাত্র ১ শতাংশেরও কম ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন তিনি।
নির্বাচনের আগে বেশ কিছুদিন কোরিয়ার গিয়েওনগি প্রদেশের সেওংনাম শহরের মেয়র ছিলেন লি জায়ে-মিয়ং। ওই অঞ্চলের একটি বিশাল জমি উন্নয়ন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে বর্তমানে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে এবং তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, লি মনে করছেন এটি তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়।
সোমবার জাতীয় সংসদে আয়োজিত এক সংবাদ সম্মলনে লি বলেন, “আমি প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের মূল্য দিচ্ছি। তদন্তটি অপমানজনক এবং অন্যায্য। কিন্তু যেহেতু (মামলায়) হেরে গেছি, তাই আমি আবার হাজির হব কারণ তারা আমাকে বলে আবারো আসতে।”
কোরিয়া টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়ঃ প্রসিকিউটররা শনিবার লিকে ১২ ঘন্টারও বেশি সময় ধরে সেওংনাম জমি উন্নয়ন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদ করেন। তিনি ওই সময় শহরটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সন্দেহ করা হচ্ছে যে, তিনি একটি বেনামী বেসরকারি প্রতিষ্ঠানকে শহরের ভূমি উন্নয়ন প্রকল্প থেকে প্রচুর মুনাফা অর্জন করতে সাহায্য করেন এবং ওই অর্থ নিজের নির্বাচনী প্রচার কাজে ব্যবহার করে। যদিও, লি দৃঢ়ভাবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
।












