মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

শেরপুরে বিএনপির শোকর‌্যালী পরিণত হলো গণমিছিলে

Date:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপি শেরপুর জেলা শাখার উদ্যোগে পুলিশের গুলিতে দলীয় নেতাকর্মীদের হত্যা, পুলিশী নির্যাতনের প্রতিবাদে ডাকা শোকর‌্যালি পরিণত হয়েছিলো গণমিছিলে। সোমবার দুপুরে জেলা বিএনপি এই শোকর‌্যালীর আয়োজন করে।

দুপুরে শেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সমুখে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন জায়গা থেকে জড়ো হতে থাকে। এসব মিছিলে লাঠিতে বাঁধা জাতীয় ও কালো পতাকা শোভা পাচ্ছিলো দলীয় নেতকর্মীদের হাতে। এক পর্যায়ে এসব মিছিল একত্রিত হয়ে বিশাল গণমিছিলে পরিণত হয়। প্রথমে পুলিশ বাঁধা দিতে চাইলেও মিছিলের নেতাকর্মীরা তা উপেক্ষা করেই মিছিল চালিয়ে যান। মিছিলে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষকে অংশগ্রহণ করতে দেখা গেছে।

মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলসহ স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলে নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
শেরপুরে গণমাধ্যমকর্মীদের সাথে র‌্যাব ১৪ এর অধিনায়কের মতবিনিময়

শেরপুরের গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন র‌্যাব ১৪ এর অধিনায়ক পুলিশের উপ মহাপরিদর্শক মহিবুল ইসলাম খান। রবিবার রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিয় সভাটি অনুষ্ঠিত হয়।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে র‌্যাব ১৪ এর অধিনায়ক মহিবুল ইসলাম খান শেরপুরে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালীন স্মৃতির কথা মনে করে বলেন, শেরপুরে এসে মনে হলো আমি নিজের জায়গায় এলাম। তিনি শেরপুরের গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। একই সাথে গণমাধ্যমকর্মীদের সাধ্যমত সহযোগিতা করার কথা জানান।
সভায় আরো বক্তব্য রাখেন র‌্যাব ১৪ এর জামালপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি’র কমান্ডার আশিকুজ্জামান, সিনিয়র সাংবাদিক কাকন রেজা, প্রেসক্লাব ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেটর রফিকুল ইসলাম আঁধার, প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মলয় মহন বল, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিএম আজফার বাবুল, প্রেসক্লাবের সহসভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
শেরপুরে কৃষক খুন

শেরপুর জেলা সদরের বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া এলাকা থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে একটা কাঠগাছের বাগানের ভেতর থেকে রফিকুল (৫৫) নামে ওই কৃষকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ওই গ্রামেরই মৃত ফকির শাহ’র ছেলে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল নিহতের স্বজনদের বরাতে জানান, নিহত রফিকুলের সাথে নিজ গ্রামের একটি পক্ষের সাথে জমি নিয়ে বিবাদ চলে আসছিলো। বৃহস্পতিবার রাত থেকে রফিকুলকে পাওয়া যাচ্ছিলো না। শুক্রবার সকালে কাঠগাছের বাগানে রফিকুলের লাশ দেখতে পায় স্থানীয়রা। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে রফিকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ওসি বছির আহমেদ বাদল আরো জানান, লাশ ময়নাতদন্তের শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...