বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

নির্বাচকদের ভাবনায় নাসির

Date:

তার নামের সঙ্গে ‘ফিনিশার’ খেতাব। এক সময় জাতীয় দলে তাকে অপরিহার্য ভাবা হতো। পরের গল্পটা ছিল হতাশারই। হারিয়েই গিয়েছিলেন নাসির হোসেন। তবে এবারের বিপিএল যেন দেখলো নাসির হোসেনের ‘পুনর্জন্ম’। চলতি আসরে ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চলেছেন ৩১ বছর বয়সী অলরাউন্ডার। আসরে দ্বিতীয় সর্বাধিক ২৬৯ রান সংগ্রহ তার। ৭ উইকেট নিয়ে সফল বোলারের তালিকায় রয়েছেন চতুর্থ স্থানে। তাহলে কি আবারো জাতীয় দলে দেখা যাবে নাসির হোসেনকে? এমন সম্ভাবনা উড়িয়ে দেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে এক টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে উত্তরটা দেন বেশ কৌশলে।

বিজ্ঞাপন

নাসির ফিরতে পারবেন না অথবা ফিরছেনই-কোনোটিই পরিষ্কার করে বলেননি তিনি। নান্নু বলেন, ‘একটা টুর্নামেন্ট দেখেই তো আসলে কাউকে দলে ফেরানো যায় না। একটা টুর্নামেন্ট তো মানদণ্ড হতে পারে না। নাসির মাঝে খেলার মধ্যে ছিল না। বিরতি গেছে। তার প্রস্তুত হতে সময় লাগবে। তবে যদি নিয়মিত পারফর্ম করে যায়। তবে অবশ্যই সে আমাদের বিবেচনায় আছে।’ চলতি বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলছেন নাসির, দিচ্ছেন নেতৃত্বও। তবে দলের অবস্থা খুব ভালো নয়। ৬ ম্যাচের মাত্র একটিতে জিতে পয়েন্ট তালিকার তলানিতে আছে নাসিরের দল। তবে ৭ উইকেটের সঙ্গে নাসিরের ছয় ইনিংসে সংগ্রহ ৩৬*, ৪৪, ৩০, ৩৯, ৬৬*, ৫৪*।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...