মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

বিশ্ব ইজতেমা: আখেরি মোনাজাত দুপুর ১২টায়

Date:

আজ (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ও তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা শেষ হচ্ছে। এর আগে  ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা মোহাম্মদ মোরসালিন। সকালে হেদায়াতি বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভি। এই বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা জিয়া বিন কাসিম। দুপুর ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলীগের এদেশীয় শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্দলভির ছেলে ইউসুফ বিন সাদ কান্দলভি।

আখেরি মোনাজাতকে ঘিরে যানবাহনের বাড়তি চাপ মোকাবেলায় প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মোনাজাত পর্যন্ত কয়েকটি সড়ক- মহাসড়কে ভোর ছয়টা থেকে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত, আশুলিয়া মহাসড়কের বাইপাইল থেকে আব্দুল্লাহপুর এবং কামারপাড়া সড়কে সাধারণ যানচলাচল বন্ধ রাখা হয়। আখেরি মোনাজাত উপলক্ষে অতিরিক্ত ট্রেন ও বাসের ব্যবস্থা করা রয়েছে।

সকাল থেকেই ইজতেমায় অংশ নেওয়া কয়েক লাখ মুসল্লি ইজতেমায় শামিয়ানার নিচে অবস্থান করে ইসলামের আমল, আকীদা ও করণীয় বিষয়ে জ্যেষ্ঠ মুরব্বিদের বয়ান শুনছেন। এই পর্বের বিশ্ব ইজতেমায় অর্ধ শতাধিক দেশের প্রায় আটহাজার বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন। দেশের নানা প্রান্ত থেকে ইজতেমায় আসা লাখ লাখো মানুষ আখেরি মোনাজাতের পর ফিরবেন তাদের বাড়িতে।

ইজতেমা থেকে কোরআন ও সুন্নাহ’র ঈমান আকিদা বিষয়ে শিক্ষা নিয়ে মুসলিম উম্মার পারলৌকিক মঙ্গলের লক্ষ্যে দেশ-বিদেশে তাবলীগের অনেক সদস্য ইসলামের দাওয়াতের কাজে আবারো ছড়িয়ে পড়বেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...