গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত নতুন ১৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯ জনে।
আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭ জন এবং ঢাকার বাইরে ১১ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১৮ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৭ জন এবং ঢাকার বাইরে ৯২ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এই বছরের শুরুতেই একজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য বিভাগ।
ডেঙ্গু আক্রান্ত ১৮ রোগী হাসপাতালে ভর্তি
Date:












