শুক্রবার, মে ১, ২০২৬

ইজতেমায় কঠোর নিরাপত্তা বলয় গড়বে আইনশৃঙ্খলা বাহিনী: আইজিপি

Date:

আগামী ১৩ই জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমা ময়দান আজ মঙ্গলবার পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর আগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ইজতেমার ময়দানে এবং বিমানবন্দর থেকে আসা-যাওয়ার পথে বিদেশি মুসল্লিদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। দেশীয় মুসল্লিদের জন্য ময়দান ও ময়দানের আশপাশের এলাকায় পুলিশ সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হেলিকপ্টার, ওয়াচ টাওয়ার, ডগ স্কোয়ার, সিসি ক্যামেরার মাধ্যমে তাদের তৎপরতা চালাবে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হবে। দ্বিধা বিভক্ত হয়ে পড়া ইজতেমার মুসল্লিরা যাতে দুই ভাগে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা শেষ করতে পারে, সে জন্য রয়েছে সরকারের নানা উদ্যোগ। প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন সহ পুলিশ কর্মকর্তারাগণ উপস্থিত ছিলেন। পরে তিনি ইজতেমা ময়দান পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের নানা ধরনের নির্দেশনা দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...