শনিবার, মে ২, ২০২৬

শেরপুরে বিএনপির সমাবেশ ও স্মারকলিপি প্রদান

Date:

শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে। বুধবার বিকালে জেলা শহরের রঘুনাথ বাজারস্থ কার্যালয়ে তারা এই সমাবেশের আয়োজন করে।

শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন। এছাড়াও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এমরান সালেহ প্রিন্স বিএনপির ১০ দফা ও রাষ্ট্র সংস্কারের ২৭ দফা রূপরেখা নিয়ে আলোচনায় বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্তির সনদ এই ২৭ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা। এর মাধ্যমেই নতুন বাংলাদেশ বিনির্মাণের ডাক দিয়েছেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান।

পরে বিএনপির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে তাদের স্মারকলিপি হস্তান্তর করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...