Thursday, June 25, 2026

সিলেটে পররাষ্ট্রমন্ত্রী যাদের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তাদের বাংলাদেশের নির্বাচন নিয়ে মাতব্বরি মানায় না

Date:

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, যাদের নিজেদের নির্বাচন প্রশ্নবিদ্ধ তাদের বাংলাদেশের নির্বাচন নিয়ে মাতব্বরি মানায় না। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কোন লুকোচুরি হয় না। চাইলে যে কোন দেশ পর্যবেক্ষণ করতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করার ঘোষণার বিষয়ে জানতে চাইলে রোববার সিলেটে একটি অনুষ্ঠানে এমনটি বলেন পররাষ্ট্রমন্ত্রী। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি ই-গেট স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী।
দেশে পাসপোর্ট পেতে কিছু ভোগান্তি পোহাতে হয় উল্লেখ করে এসময় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমরা পাসপোর্টের জন্য কাজ করে যাচ্ছি। সম্প্রতি আমাদের পাসপোর্টের সেবা অনেক উন্নত হয়েছে, আগের মতো বছর খানেক বসে থাকতে হয় না। কিছু কিছু যেগুলো অবাঞ্ছিত, সেগুলোতে সময় লাগে। অধিকাংশ পাসপোর্ট পেয়ে যান।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...