Thursday, June 25, 2026

রক্তমাখা ছবি দিলেন পরীমনি, করবেন সংবাদ সম্মেলন

Date:

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির বিচ্ছেদের খবর আসে শুক্রবার দিবাগত রাতে। হঠাৎই নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে রাত ১২টা ৪০ মিনিটে স্বামী শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টানার কথা জানিয়েছিলেন। শিগগিরই তাকে ডিভোর্স লেটার পাঠাবেন বলেও জানিয়েছিলেন তিনি। তারপর শনিবার রাতে পরীমনি জানান, অভিমান ভুলে রাজের কাছে ফিরে গিয়েছেন। কিন্তু এর কয়েকঘণ্টা পর মধ্যরাতে ফেসবুকে রক্তাক্ত বিছানা ও কোলবালিশের ছবি প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি নিউ ইয়ার।

আগামীকাল সংবাদ সম্মেলন, লোডিং…। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ের পর খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। চলতি বছরের ১০ আগস্ট তাদের কোলজুড়ে আসে পুত্র সন্তান রাজ্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...