Friday, June 26, 2026

এবারও বিপিএলের শুরুতে থাকছে না ডিআরএস

Date:

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর নবম আসর শুরু হবে আগামী শুক্রবার। কিন্তু গতবারের মতো এবারও টুর্নামেন্টের শুরুতে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। এলিমিনেটর পর্ব পর্যন্ত এডিশনাল ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস) থাকবে। এলিমিনেটর পর্ব থেকে মিলবে পূর্ণ ডিআরএস সুবিধা।

গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এই সময় হক-আই আর ভার্চুয়াল-আই প্রযুক্তি পাওয়া যাচ্ছে না। সাধারণত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে ভার্চুয়াল-আই আনা হয়। আর হক-আই আনলে তাদের আগে নিশ্চিত করতে হয়। সে কারণে পুরো ডিআরএস এলিমিনেটর ও ফাইনাল ম্যাচে পাবো।’

দ্বিগুণ প্রাইজমানি নিয়ে বসছে বিপিএল ৯ আসর। সর্বশেষ বিপিএলে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১ কোটি টাকা। রানার্সআপ দল প্রাইজমানি পায় ৫০ লাখ টাকা। ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘চ্যাম্পিয়ন দলের পুরস্কার ২ কোটি টাকা রেখেছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...