বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ঝিনাইগাতীতে আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুভ উদ্বোধন

Date:

শেরপুরের ঝিনাইগাতী সরকারি খাদ্যগুদামে চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে সরকারি মূল্যে আমন চাল সংগ্রহ অভিযান আজ বুধবার দুপুরে উপজেলা সরকারি খাদ্যগুদামে এ অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ। একই সঙ্গে উপজেলার সাতটি ইউনিয়নের কৃষকদের নিকট থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ অভিযান চলবে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. খোরশেদুজ্জামান জানান, অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযান/২০২২-২৩ মৌসুমে এ উপজেলায় চুক্তিবদ্ধ সাতটি মিলারদের কাছ থেকে সরকারি মূল্য প্রতিকেজি ৪২ টাকা দরে ৭৫৮ মেট্রিক টন সিদ্ধ চাল ও সাতটি ইউনিয়নের কৃষকদের কাছ থেকে সরকারি মূল্য প্রতিকেজি ২৮ টাকা দরে ৬৭৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিধারণ করা হয়েছে। অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযান উদ্বোধনের অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)আশরাফুল কবীর, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) গোলসানা খাতুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, কৃষক লীগের যুগ্নসাধারণ সম্পাদক লতিফুর রহমান মনা, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি ছমির আলী মল্লিক, সাধারণ সম্পাদক আসলাম মিয়া উপস্থিত ছিলেন।

 

 

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...