শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের বনগাও পূর্বপাড়া ফোরকানিয়া মাদরাসা মাঠে আজ বুধবার সকালে প্রতিবন্ধী পরিবারের মাঝে শীতকালীন সরজির বীজ ও নেট বিতরণ করা হয়েছে । বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স(বিংস) প্রজেক্টের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন ঝিনাইগাতীর তত্বাবধানে ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশের সভাপতিত্বে এ শীতকালীন সবজির বীজ ও নেট বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বাড়ির আঙিনায় সবজি চাষের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ ও অতিরিক্ত সবজি বিক্রির মাধ্যমে বাড়তি আয় নিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন । বিংস প্রজেক্ট সমন্বয়কারী সূজিত চিসিমের সঞ্চালনায় অন্যদের মধ্য থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা রাজু আহাম্মেদ, এ,টি,এম আরিফুল ইসলাম,মাসুদ পারভেজ,সাংবাদিক হারুন আর রশীদ,ইউপি সদস্য রাজু সরকার ও রবিউল ইসলাম বক্তব্য রাখেন । পরে ২০০জন প্রতিবন্ধী পরিবারের মাঝে ১৩ প্রকারের শীতকালীন সবজির বীজ ও নেট বিতরণ করা হয় ।
শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিবন্ধী পরিবারের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ
Date:












