বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

চ্যাম্পিয়ন হয়েছেন, বিশ্বাসই হচ্ছে না মেসির

Date:

অবশেষে আমি ইহাকে পাইলাম। কত কাল কত রাত্রি অপেক্ষার পর যে আমি ইহাকে পাইলাম, তাহা বলিবার মত ভাষা আমি হারাইয়া ফেলিয়াছি।’ রবি ঠাকুরের ‘অপরিচিতা’ গল্পের অনুপম চরিত্রের কথাগুলো যেন লিওনেল মেসির জন্যই বলা হয়েছিল। বারবার ব্যর্থ হয়ে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে মুকুটের ছোঁয়া পেলেন মেসি। অপরিচিতায় অনুপম যেমন প্রিয়তমা কল্যাণির সঙ্গ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, লিওনেল মেসিও বিশ্বকাপ ছুঁতে পেরে রোমাঞ্চিত।
৮ বছর আগে ব্রাজিল আসরে বিশ্বকাপের পাশ দিয়ে হেঁটে যেতে হয়েছে লিওনেল মেসিকে। জার্মানির সুপার সাব মারিও গোৎজার গোলেই বিশ্বকাপ স্বপ্ন চূর্ণ হয়েছিল মেসির। লুসাইল আইকনিক স্টেডিয়ামেও সেই শঙ্কা জেগেছিল। প্রথমার্ধে ২ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে বিপদে পড়ে যায় আর্জেন্টিনা। এখানেই নাটকের শেষ নয়। অতিরিক্ত সময়ে মেসি স্কোরলাইন ৩-২ করার পর কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে সমতায় ফেরালেন। টাইব্রেকারে গড়ানো ম্যাচে আর্জেন্টিনার নায়ক এমিলিয়ানো মার্টিনেজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...