প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সতীর্থ দু’জন। একই ড্রেসিংরুম শেয়ার করেন তারা। রয়েছে গলায় গলায় ভাব। দুই বন্ধু কিলিয়ান এমবাপ্পে এবং আশরাফ হাকিমি এবার একে অপরের বিপক্ষে খেলবেন বিশ্বকাপের সেমিফাইনালে। বন্ধু হাকিমির স্বপ্নভঙ্গ বেদনাদায়ক হলেও মরক্কোকে হারিয়ে সেটিই করতে চান ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
আগামীকাল রাতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। রাত ১টায় আল বাইত স্টেডিয়ামে শুরু হবে খেলাটি। ম্যাচের আগে কিলিয়ান এমবাপ্পে বলেন, ‘আশা করি, মরক্কোর বিপক্ষে জয় পাবো। আমার বন্ধুকে (হাকিমি) বিধ্বস্ত করতেই হবে আমার।’
ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠতে চায় মরক্কো। দলটির কোচ ওয়ালিদ রেগরাগির ভাষ্য, স্বপ্ন দেখতে তো টাকা লাগে না। ফ্রান্সকে হারিয়ে ফাইনাল এবং শিরোপা জয়েরও স্বপ্ন দেখছেন তারা।












