বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা চলাকালীন মারা গেলেন মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়াহল

Date:

কাতারের লুসাইল স্টেডিয়ামে নেদারল্যান্ডস এবং আর্জেন্টিনার মধ্যে কোয়ার্টার ফাইনালের ম্যাচ চলাকালীন অতিরিক্ত সময়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর মারা গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিক গ্রান্ট ওয়াহল। ইউএস সকার এ খবর নিশ্চিত করেছে। স্টেডিয়ামের প্যারামেডিক কর্মীরা তাকে স্ট্রেচারে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে আধা ঘন্টা ধরে তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন। টুর্নামেন্টের শুরুতে, ওয়েলস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি খেলায় রেইনবো টি-শার্ট পরার জন্য সাংবাদিক ওয়াহলকে আহমেদ বিন আলী স্টেডিয়ামে প্রবেশ করতে বাধা দেয়া হয়েছিল। ৪৮ বছর বয়সী এই সাংবাদিক  তার সাবস্ট্যাক ব্লগ “ফুটবল উইথ গ্রান্ট ওয়াহল” এর জন্য একজন স্বাধীন সাংবাদিক হিসাবে কাতারে ফিফা বিশ্বকাপ ২০২২ কভার করছিলেন। এর আগে, তিনি সিবিএস স্পোর্টস এবং স্পোর্টস ইলাস্ট্রেটেডের সাথে কাজ করেছেন। ম্যাচের  অতিরিক্ত সময়ে  লুসাইল স্টেডিয়ামে প্রেস বক্সের সিটে তিনি অজ্ঞান হয়ে পড়েন বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউএস সকার তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে খবরটি শেয়ার করেছে। তারা লিখেছে “পুরো ইউএস সকার পরিবার গ্রান্ট ওয়াহলকে হারিয়ে ভেঙে পড়েছে। সর্বোচ্চ মানের ফুটবল এবং সাংবাদিকতার অনুরাগীরা জানত যে আমরা আমাদের খেলা এবং এর প্রধান নায়কদের সম্পর্কে অন্তর্দৃষ্টিপূর্ণ এবং বিনোদনমূলক খবরগুলির জন্য সর্বদা গ্রান্ট -এর  উপর নির্ভর করতাম ।” ওয়াহলের স্ত্রী সেলিন গাউন্ডার বলেছেন যে তিনি খবরটি পাবার পর ভেঙে পড়েন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...