বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচিত বন্দী বিনিময়

Date:

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পন্ন হয়েছে আলোচিত বন্দী বিনিময়। উভয় দেশই একে অপরের একজন করে নাগরিককে কারাগার থেকে মুক্তি দিয়েছে। বন্দী মুক্তির সংখ্যা মাত্র দুই জন হলেও, এর দিকে নজর ছিল গোটা বিশ্বের। যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পেয়েছেন রুশ ব্যবসায়ী ভিক্টর বাউট। বিনিময়ে রাশিয়া ছেড়ে দিয়েছে মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে।

বিবিসি ও আরটির খবরে জানানো হয়েছে, ভিক্টর বাউটকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছিল যুক্তরাষ্ট্র। তিনি এরইমধ্যে ১২ বছর কারাবন্দী ছিলেন। অপরদিকে মাদক পাচারের অভিযোগে রাশিয়ায় গ্রেপ্তার হয়েছিলেন ব্রিটনি গ্রিনার। অভিযোগ প্রমাণের পর তাকে ৯ বছরের কারাদণ্ড দেয় রুশ আদালত। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি বিমানবন্দরে এই বিনিময় সম্পন্ন হয়। এই বন্দী বিনিময় নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘ আলোচনা চলছিল।

এ নিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন বারবার ভিক্টরকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...