ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশ ও তার দেশ নিজেদের আর্থিক সহযোগিতা আরো গভীর করতে একসঙ্গে কাজ করছে। শুক্রবার ‘চায়না’স নিউ জার্নি’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীন বাংলাদেশের সঙ্গে কোনো না কোনোভাবে আর্থিক সহযোগিতার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে।
সম্প্রতি তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জানিয়ে বলেন, বৈঠকগুলোতে আমরা কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি যে আমাদের সত্যিই কিছু ব্যবস্থা নেয়া উচিত। এগুলো হচ্ছে- মুদ্রা বিনিময় ব্যবস্থা ও চীনা ইউয়ান বা রেনমিনবি (আরেমবি) -এর সঙ্গে বাণিজ্যের ছাড়পত্রসহ আরো বেশ কয়েকটি বিষয়। রাষ্ট্রদূত বলেন, কিন্তু উল্লেখযোগ্য কিছু অর্জন করার আগে আমাদের অনেক প্রযুক্তিগত সমস্যা ও অসুবিধা আছে, যা কাটিয়ে উঠতে হবে।












