শুক্রবার, মে ১, ২০২৬

এবার মহাশূন্যে বানর পাঠাবে চীন

Date:

  1. চীন এবার মহাশূন্যে বানর পাঠাচ্ছে। এর উদ্দেশ্য জিরো-গ্রাভিটি বা শূন্য অভিকর্ষজ পরিবেশে তারা কিভাবে বেড়ে ওঠে এবং বংশবিস্তার করে তা নিয়ে গবেষণা। এ জন্য চীন তার নতুন মহাকাশ স্টেশন তিয়াঙ্গোং-এ বানর পাঠানোর পরিকল্পনা নিয়েছে। তারা মনে করছে, অধিক থেকে অধিক সংখ্যক দেশ চাঁদ ও মঙ্গলে বসতি স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছে। তাদের এই পরিকল্পনায় সহায়ক হবে চীনের গবেষণা। সাউথ চায়না মর্নিং পোস্ট রিপোর্ট করেছে যে, চীনের মহাকাশ বিষয়ক বৈজ্ঞানিক গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন বিজ্ঞানী ঝাং লু। তিনি বলেছেন, এই গবেষণা করা হবে মহাকাশ স্টেশনের সবচেয়ে বড় মডিউলে। এটি মুলত ব্যবহৃত হয় জীববিজ্ঞান বিষয়ক গবেষণায়। তিনি আরও বলেছেন, মাছ ও শামুকের মতো ক্ষুদ্র ক্ষুদ্র জীবের ওপর পরীক্ষা চালানোর পর এবার ইঁদুর ও বানরের ওপর পরীক্ষা চালানোর কথা ভাবা হচ্ছে। এসব জীব মহাকাশে কিভাবে বেড়ে ওঠে এবং বংশবিস্তার করে গবেষণা করে তা দেখা হবে।

তিনি বিশ্বাস করেন এই গবেষণা এটা বুঝতে সহায়ক হবে যে, শূন্য অভিকর্ষজে অথবা প্রায় শূন্য অবস্থানে এসব জীব কি আচরণ করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...