শুক্রবার, জুন ১২, ২০২৬

ছয় আসনে প্রথম বিমান সফর বিশ্বের সবথেকে লম্বা নারীর

Date:

ইকোনোমি ক্লাসের ছয়টি আসনকে স্ট্রেচারে পরিণত করে বিশ্বের সবথেকে লম্বা নারীকে বিমান ভ্রমণের সুযোগ করে দিয়েছে তুর্কি এয়ারলাইনস। ওয়েভার সিনড্রোম রোগের জন্য তার বিমান ভ্রমণ করা এতদিন অসম্ভব ছিল। তবে সাত ফিট উচ্চতার রুমাইসা গেলগির জন্য পরে বিশেষ ব্যবস্থা করা হয়। আর এরপরই বিমানে করে তিনি ইস্তাম্বুল থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো সফর করেন। এ খবর দিয়েছে ইন্ডিয়া টাইমস।

খবরে জানানো হয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ২৫ বছরের গেলগি ওয়েভার সিনড্রোম নামক একটি জেনেটিক রোগে আক্রান্ত। দৈনন্দিন চলাফেরার জন্য গেলগি সাধারণত হুইলচেয়ার ব্যবহার করে থাকেন। পেশায় গেলগি একজন সফটওয়্যার ডেভেলপার। গিনেসের সহায়তায় একটি ইভেন্টে যোগ দিতে এবং তার পেশাদার ক্যারিয়ার বিকাশে তিনি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চেয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার প্রায় ২০ হাজার ফলোয়ার আছে। এতে তিনি বলেন, এটি ছিল আমার প্রথম ফ্লাইট, তবে এটি আমার শেষ ফ্লাইট হচ্ছে না।

বিজ্ঞাপন

হুইলচেয়ারে করেই মায়ের সাথে প্রথম বিমান সফর করেন তিনি। পরে স্ট্রেচারে শুয়ে ১৩ ঘণ্টায় সান ফ্রান্সিসকোতে পাড়ি দেন।

 

যুক্তরাষ্ট্রে আগামী ছয় মাস থাকবেন বলে জানিয়েছেন গেলগি। মূলত নিজের পেশাদারিত্ব বৃদ্ধির জন্যই এই সফর। ইস্তাম্বুল বিমানবন্দরে গেলগি সাংবাদিকদের জানান, প্রথমবারের মতো বিমানে ভ্রমণ করতে পেরে তিনি খুব উত্তেজিত এবং তার মতো, ভ্রমণে যাদের স্ট্রেচার প্রয়োজন, তাদের জন্য এই ফ্লাইটটি খুবই গুরুত্ব বহন করবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...