বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

সেতুতে ডামুড্যাগামী লঞ্চের ধাক্কা, তিন যাত্রী নিহত

Date:

রাজধানী সদরঘাট টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া শরীয়তপুরের ডামুড্যাগামী একটি যাত্রীবাহী লঞ্চ জয়ন্তিয়া নদীর সেতুর সঙ্গে ধাক্কা লেগে ৩ যাত্রী নিহত হয়েছেন। আজ ভোররাত সাড়ে ৪টার দিকে গোসাইরহাট উপজেলার সাইক্কা এলাকায় স্বর্ণদীপ নামে যাত্রীবাহী ওই লঞ্চের সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত ও ২ জন আহত হয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও শরীয়তপুরের গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম সিকদার জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সদরঘাট থেকে স্বর্ণদ্বীপ লঞ্চটি শরীয়তপুরের ডামুড্যার উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোররাতের দিকে মেঘনা থেকে লঞ্চটি জয়ন্তিয়া নদীতে প্রবেশ করে। গোসাইরহাটের সাইক্কায় সেতুর সঙ্গে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাংকের ধাক্কা লাগে। পরে ওই পানির ট্যাংক ছিটকে গিয়ে ঘুমন্ত যাত্রীদের ওপর পড়লে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন ও ২ জন আহত হন। নিহত ৩ যাত্রীর মরদেহ ডামুড্যা উপজেলা কমপ্লেক্সে রাখা আছে বলে জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...