শুক্রবার, জুন ১২, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬ লক্ষাধিক টিকিট শেষ

Date:

দু’দিন বাদে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টটি সরাসরি দেখতে অস্ট্রেলিয়ায় জড়ো হবে লাখ লাখ দর্শক। আইসিসি জানিয়েছে, ইতোমধ্যেই বিশ্বকাপের ৬ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে।
আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, ‘ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ টিকিটের ৬ লক্ষাধিক বিক্রি হয়ে গেছে।’

বিশ্বকাপে দর্শক চাহিদার তুঙ্গে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার টিকিট। গত মাসে টিকিট ছাড়ার মাত্র ১০ মিনিটে শেষ হয় ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ নিয়েও বেশ আগ্রহ দেখিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এই ম্যাচের টিকিটও শেষ বলে জানিয়েছে আইসিসি।
আগামী ১৬ই অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২২শে অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২৩শে অক্টোবর এমসিজিতে ভারতের মোকাবিলা করবে পাকিস্তান।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটও শেষ বলে জানিয়েছে আইসিসি। আগামী ২৭শে অক্টোবর সিডনিতে প্রোটিয়াদের মোকাবিলা করবে টাইগাররা।

১৬ই অক্টোবর বিশ্বকাপের প্রথম দিনে গিলংয়ে নামিবিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে খেলবে সংযুক্ত আরব আমিরাত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...