বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

মর্যাদাপূর্ণ ‘কার্ল কুবল’ পুরস্কার পেলেন ড. ইউনূস

Date:

বিশ্বব্যাপী পরিবার-এর উন্নয়নে অসামান্য ও বহুমূখী অবদান রাখায় মর্যাদাপূর্ণ ‘কার্ল কুবল পুরস্কার’ পেয়েছেন নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গত শুক্রবার জার্মানীর “কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন এন্ড ফ্যামিলি” তাকে এ পুরস্কারে ভূষিত করেছে।

আজ সোমবার ইউনূস সেন্টারের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফাউন্ডেশনের ৫০ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ড. ইউনূসকে এ সম্মাননা দেয়া হয়। ‘পরিবার গুরুত্বপূর্ণ’- স্লোগানকে সামনে রেখে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে প্রতিষ্ঠানটি। কার্ল কুবল ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের ডেপুটি চেয়ার ড. কার্সটিন হুমবার্গ এ উপলক্ষ্যে বলেন, ড. ইউনূস তার অসংখ্য নারী গ্রাহকদের সন্তান ও পরিবারের জন্য একটি অধিকতর সমৃদ্ধ জীবন নিশ্চিত করেছেন। ড. কার্সটিন বাংলাদেশি এই অর্থনীতিবিদের প্রশংসা করে বলেন, কোভিড-১৯, বৈশ্বিক উষ্ণায়ন, নতুন নতুন যুদ্ধ – পৃথিবীর নানাবিধ সংকটের সময় ইউনূস মানুষের জন্য আশার একটি বিশাল উৎস হিসেবে কাজ করে যাচ্ছেন।

প্রফেসর ইউনূসকে তিনি ‘পরিবর্তনের পথিকৃত ও আশা-স্রষ্টা’ হিসেবে বর্ণনা করেন। হুমবার্গ আরো বলেন, আমরা প্রত্যেকেই অন্যদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারি। আমরা সকলেই সবসময় – এখন ও ভবিষ্যত – পরিবর্তনের স্রষ্টা।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...