শেরপুরের শ্রীবরদীতে জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় ও উপজেলা পরিষদের
সম্প্রসারিত প্রশাসনিক ভবনসহ হলরুমের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভবন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
দুপুরে প্রধান অতিথি হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের উদ্বোধন
করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চান। এ সময় জনস্বাস্থ্য অধিদপ্তরের
নির্বাহী প্রকৌশলী ছামিউল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান,
উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, শ্রীবরদীর পৌর মেয়র মোহাম্মদ আলী
চানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চান উপজেলা পরিষদের সম্প্রসারিত
প্রশাসনিক ভবন ও হলরুমের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে নির্মাণ কাজ
উদ্বোধন করেন।
শেরপুরের শ্রীবরদীতে জনস্বাস্থ্য প্রকৌশলের কার্যালয় উদ্বোধন
Date:












